জয়পুরহাট জেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ আবু তাহের (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-৫।
আটককৃত আবু তাহের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের আলতাফ হোসেন মন্ডলের ছেলে।
র্যা ব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর আবদুর রহিম এর নেতৃত্বে র্যাজব সদস্যরা পাঁচবিবির দানেশপুর বাজারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও চার রাউন্ড তাজাগুলিসহ ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আবু তাহেরকে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
[b]জয়পুরহাট,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
বিশেষ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
জয়পুরহাট জেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ আবু তাহের (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-৫।