নোয়াখালীতে যাত্রীবাহী বাস চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. টিপু (১২) বলে জানা যায়।
মঙ্গলবার রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের বিটিভি উপ-কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টিপু উপজেলার একলাশপুর ইউপির অন্তপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে টিপু চৌমুহনী-মাইজদী সড়কের বিটিভি উপ-কেন্দ্রের সামনের প্রধান সড়কে রাস্তা পারহওয়ার সময় সোনাপুর থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে আসা সুগন্ধা সার্ভিসের একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস টিপুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শিরিন ঘটনা নিশ্চিত করে বলেন, বাসচালক বাসটি নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
নোয়াখালীতে যাত্রীবাহী বাস চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. টিপু (১২) বলে জানা যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের বিটিভি উপ-কেন্দ্র এলাকায় এ ঘটনা





