প্রথম পর্বের বিশ্ব ইজতেমার মোনাজাত চলছে। বেলা একটার কিছু আগে থেকে শুরু হয় মোনাজাত। দিল্লীর মাওলানা যুবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করছেন।
বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের ৪৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন রোববারে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে মুনাজাত শুরু হয়।
মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ অনেক ভিআইপি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে থেকেই মোনাজাতে অংশ নিয়েছেন।
আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে লাখো লাখো মুসুল্লি মহাসড়কে পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিপুল সংখ্যক নারী মুসল্লি মোনাজাতে অংশ নিতে ইজতেমার আশেপাশের সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। এসময় তারা ইসলামের আমল, আকীদা ও দাওয়াত বিষয়ে দেশি বিদেশি মুসল্লিদের বয়ান শুনেন।
বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
এরআগে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার দিনগত রাত ১২টায় টঙ্গীর বিশ্ব ইজতেমার মূলপ্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না পেয়ে মানুষ রাস্তায় অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
একই সঙ্গে বন্ধ হয়ে গেছে আশুলিয়া ও নরসিংদী সড়ক। দলে দলে রাস্তায় মানুষের যাতায়াতের কারণে যানবাহন চলাচল নিজ থেকেই বন্ধ হয়ে যায়। ফলে ঢাকার আব্দুল্লাহপুর থেকে ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের জয়দেবপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে গণপরিবহন চলছে না। ইজেতমার কাজে নিয়োজিত ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে
প্রথম পর্বের বিশ্ব ইজতেমার মোনাজাত চলছে। বেলা একটার কিছু আগে থেকে শুরু হয় মোনাজাত। দিল্লীর মাওলানা যুবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করছেন। বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের ৪৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন ছিল রোববারে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে মুনাজাত শুরু হয়।





