[b]খাগড়াছড়ি[/b]:বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ত্রিপুরা লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নব কুমার ত্রিপুরা (৩৫) নিহত হয়েছে।
জানা যায়,অজ্ঞাতনামা কয়েকজন লোক বুধবার রাত ৮টার দিকে নব কুমার ত্রিপুরা’র ঘর থেকে পাশ্ববর্তী বাড়ীতে যাওয়া পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আওয়ামী লীগ নেতা পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপি’র বিদ্যামোহন কার্বারী পাড়ার বিদ্যামোহন কার্বারীর ছেলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেনা,বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।





