[b]জয়পুরহাট: [/b]জেলার দুটি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৮দলের ৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সুপার হামিদুল আলম জানান,এ অভিযানে জেলার জয়পুরহাট সদর  উপজেলা থেকে ২জন ও কালাই উপজেলা থেকে ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১জন বিএনপির, ২জন জামায়াতের ও ১জন ছাত্রশিবির  কর্মী।
আটককৃতরা জেলায় ১৮দলের হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ,রেল লাইন উৎপাটন-গাড়ি,বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর,অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ সহ বিভিন্ন নাশকতার  সাথে জড়িত ছিল দাবি পুলিশের