মাওয়া-কাওরাকান্দি নৌরুটের হাজরা চ্যানেলে দুটি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষে ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্ধার তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার রাত আটটার দিক নৌরুটের হাজরা চ্যানেলে ১৯ জন যাত্রী নিয়ে মাওয়াগামী শামীম মাদবরের স্পিডবোটের সঙ্গে ১৫ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দিগামী মাহমুদের স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষ হয়। এরমধ্যে ১৫ জন আহত যাত্রী ট্রলারে উঠে মাওয়ায় পৌঁছান। বাকিদের অনেকেই নিখোঁজ রয়েছেন বলে আহতরা দাবি করেছেন।
আহতদের মধ্যে ভাঙ্গা হামিরদি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দেলোয়ার মিয়া ,পটুয়াখালী পুলিশ লাইনের সদস্য বারেক মিয়া নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতজন তা জানাতে পারেননি।
শিবচর থানার ওসি একেএম মাসুদ বলেন, দুর্ঘটনায় নিখোঁজ একজনের স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আরো ২/৩ জন নিখোঁজ থাকতে পারে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআই[/b]
শ্রেণীহীন
মাওয়ায় স্পিডবোট মুখোমুখি সংর্ঘষে আহত ১৫, নিখোঁজের আশঙ্কা
মাওয়া-কাওরাকান্দি নৌরুটের হাজরা চ্যানেলে দুটি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষে ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের





