কুমিল্লায় প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা।
সোমবার রাতে ব্রাহ্মপাড়া উপজেলার শশীদলের বেলতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নায়েব সুবেদার দিদারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করেন।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুর রহমান মঙ্গলবার বেলা ১১টায় জানান, সীমান্তবর্তী বেলতলী এলাকার ফসলী জমির মধ্য দিয়ে চোরাকারবারীরা বস্তায় করে ভারতীয় শাড়ি-থ্রিপিস নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে তার মধ্যে শাড়ি-থ্রিপিসগুলো পাওয়া যায়। মালামালগুলোর গণণা করা হচ্ছে।
বিকেলে উদ্ধারকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা করা হবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]





