পাবনায় পরিবহন মালিক-শ্রমিকদের ডাকে সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পুলিশের হাতে আটক ৩ বাস শ্রমিকের নিঃশর্ত মুক্তি দাবিতে পরিবহন ধর্মঘট ডেক দেয় মালিক-শ্রমিকরা।
বুধবার রাতে এক জরুরি বৈঠকে মালিক-শ্রমিক নেতারা এই ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করেন। ধর্মঘটের সমর্থনে বুধবার রাতে পাবনা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন,লাইন সম্পাদক আলাল হোসেন, ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসহাক আলী,শ্রমিক নেতা মুক্তি প্রমুখ।
বৈঠক সূত্র জানাগেছে,গত শুক্রবার ভোরে কাব্য পরিবহন নামে একটি কোচ ঢাকা থেকে পাবনা আসার পথে শাহজাদপুর এলাকায় টাঙ্গাইল পুলিশ ওই বাসের চালক রেজাউল হোসেন,সুপারভাইজার আব্দুল মমিন এবং হেলপার শাহিনকে একটি মামলার আসামি হিসেবে আটক করে কালিহাতি থানায় নিয়ে যায়।
পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য কালিহাতি পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত ওই দিন রিমান্ড মঞ্জুর না করে আগামী ২২ মার্চ শুনানির দিন ধার্য করেন।
[b]পাবনা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর//এএইচ[/b]
শ্রেণীহীন
পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
পাবনায় পরিবহন মালিক-শ্রমিকদের ডাকে সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পুলিশের হাতে আটক ৩ বাস শ্রমিকের নিঃশর্ত মুক্তি দাবিতে পরিবহন ধর্মঘট ডেক দেয় মালিক-শ্রমিকরা।





