ভোলার চরফ্যাশনের আদর্শপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অয়ন চন্দ্র (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ৩টায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের বিআরডিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন চন্দ্র আদর্শ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। সে পৌর ৬নং ওয়ার্ডের বাসুদেব চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছাত্রটি রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে দক্ষিণ আইচা গামী ইরানী পরিবহন নামের যাত্রীবাহী বাসটি অয়ন চন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও বাসটির চালক পালিয়ে যায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রের লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটির চালককে আটক করা সম্ভব হয়নি।
[b]ঢাকা,১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
চরফ্যাশনে বাস চাপায় স্কুলছাত্র নিহত
ভোলার চরফ্যাশনের আদর্শপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অয়ন চন্দ্র (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার দুপুর সাড়ে ৩টায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের বিআরডিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন চন্দ্র আদর্শ পাড়া সরকারি প্রাথমিক





