এসো হে বৈশাখ, এসো এসো;কালের বিবর্তনে বয়ে এনেছে সেই পুরোনো ধারা যার মাধ্যমে লুকিয়ে আছে হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি ও ঐতিহ্য। পানতা ইলিশের মাধ্যমে শুরু করা হয় এই বাঙ্গালী সংস্কৃতি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397464399.jpg[/img]
ওই নূতনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড়; মেলায় যাইরে মেলায় যাইরে, বাসন্তী রঙ শাড়ি পরে ললনারা হেঁটে যায়; বাঙলায় আমি বোল তুলেছি বাঙলায় তুলেছি মাদল, বাঙলায় হিয়ার নৃত্য দেখেছি বাঙলায় ছুঁয়েছি বাদল,এরকম গান সাধারণত বৈশাখ আসলেই শোনা যায়। গান ছাড়াও নানা রকম অনুষ্ঠান বৈশাখের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়।
যৌবন উম্মাদনার পালিত হচ্ছে পহেলা বৈশাখ। আবাল বৃদ্ধ বনিতা বৈশাখের উম্মাদনায় ঢলে পড়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397464405.jpg[/img]
তারা সেজেছে নতুন সাজে। মুখে আঁকছে নানা রংগের বৈশাখী আলপনা। পড়নে নতুন পোশাক। হাতে বো বো বাঁশির আওয়াজ পুরো এলাকা যেন মাতিয়ে রাখছেন। কেউবা প্রিয়তমার হাত ধরে প্রকাশ করছেন উল্লাস। অনেকে আনন্দঘন এই মুহুত্ব গুলোকে স্মৃতির পটে বন্দী রাখতে ব্যস্ত।
নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত এই শোভাযাত্রা এরই মধ্যে বাঙালির বর্ষবরণের কেন্দ্রীয় আয়োজনের একটি হিসাবে স্থান করে নিয়েছে; ঢাক-ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে যেখানে অংশ নিয়েছে সব বয়সের সব শ্রেণি-পেশার হাজারো মানুষ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397464410.jpg[/img]
শাহবাগের মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে নাচ গান হৈ হুল্লুর মধ্যদিয়ে কাটছে নারী-পুরুষ, তরুন-তরুনী, শিশু-কিশোরদের বৈশাখের আগমনি দিনটি। তাদের মতে দিনটি শুধু আপন মানুষের জন্য।
রমনা,শাহবাগ চত্তর, চারুকলা, জাতীয় গ্রন্থাগার, জাতীয় যাদুঘর সর্বত্র চলছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। কোথাও চিত্র প্রদশনী। লোকজ ঐতির্য্য নিয়ে পুতুল নাচ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397464408.jpg[/img]
কোথাও বইমেলা। কোথাও চলচিত্র প্রদর্শনী। বাংগালী ঐতিহ্য কারু ও পিঠা উৎসব।
আনন্দ বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, কনসার্ট, পান্তা-ইলিশ খাওয়া আরও কতকী।
[b]ঢাকা,কেএ, ১৪ এপ্রিল (টাইম নিউজ বিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
প্রাণের উচ্ছাসে পহেলা বৈশাখ
এসো হে বৈশাখ, এসো এসো;কালের বিবর্তনে বয়ে এনেছে সেই পুরোনো ধারা যার মাধ্যমে লুকিয়ে আছে হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি ও ঐতিহ্য। পানতা ইলিশের মাধ্যমে শুরু করা হয় এই বাঙ্গালী সংস্কৃতি।





