১০ মে থেকে মাইক্রোবাসে কালো, রঙ্গিন, মার্কারি ও অস্বচ্ছ কাচ ব্যবহার করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে এ প্রজ্ঞাপন জারি করেছে। দেশে গুম-অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রণালয়।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
মাইক্রোবাসে কালো কাচ ব্যবহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
১০ মে থেকে মাইক্রোবাসে কালো, রঙ্গিন, মার্কারি ও অস্বচ্ছ কাচ ব্যবহার করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে এ প্রজ্ঞাপন জারি করেছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে হকারদের গ্রেপ্তার করা হবে : ডিএসসিসি প্রশাসক
রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক ও ফুটপাতে হকারি করলে মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
নৌকা-জাল জব্দ ও কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এক দিনে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ ও ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক
রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলছে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।
প্রশ্ন জামায়াতের সেক্রেটারি জেনারেলের আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখেছেন, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে স্বয়ং পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়?
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















