মাগুরার মোহাম্মদপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ বিএনপি নেতা আলীমুজ্জামান আজ শুক্রবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৯ ছেলে ও দুই মেয়ে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলীমুজ্জামান উপজেলা সদরের মুসল্লী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি মোহাম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি এবং আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
জানা গেছে, শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর প্রবীণ এই রাজনীতিবিদ মোহাম্মদপুর বাজারে নিজের তালা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার বাড়িতে জমায়েত হতে থাকেন।
আর এস কে এইচ ইনস্টিটিউশন স্কুল মাঠে শুক্রবার বাদ আছর মরহুমের নামাজে জানাযা শেষে পূর্ব নারানপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আলীমুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুমহান আদর্শ ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা বিএনপিকে সৃদৃঢ় ও মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে মরহুম আলীমুজ্জামান এর অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে।
মির্জা ফখরুল মরহুম আলীমুজ্জামান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী সালিমুল হক কামাল, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কবির মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
[b]ঢাকা, এমএইচ, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]
শ্রেণীহীন
মাগুরায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থিত প্রার্থীর মৃত্যু
মাগুরার মোহাম্মদপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ বিএনপি নেতা আলীমুজ্জামান আজ শুক্রবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজিউন)। মৃত্যুর সময় তার





