ঢাকা-আরিচা মহাসড়কের সাভার জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধামরাই থেকে ডি-লিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০৬৪৫) গুলিস্তানের দিকে যাচ্ছিল। বাসটি সাভারের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কদ্বীপে উঠে যায়। এতে কমপক্ষে ২০যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]
শ্রেণীহীন
সাভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।