পটুয়াখালীর চরজৈনকাঠি সালিহিয়া মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে সরকার দলীয় নেতা-কর্মীরা।
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন শুরুর আগে রোববার সকালে এ ঘটনা ঘটে।
প্রিজাইডিং অফিসার উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে নির্বাচন শুরুর আগে সহকারী প্রিজাইডিং অফিসারদের ব্যালট পেপার ও বক্স ভাগ করে দেয়ার সময় সরকার দলীয় কয়েকজন তাকে অবরুদ্ধ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। পরে তিনি বিষয়টি থানায় জানালে পটুয়াখালী সদর থানার এসআই মেহেদি ওই কেন্দ্রে এসে ব্যালট পেপার উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
[b]পটুয়াখালী, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]