জেলার দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের আটক করে।
শুক্রবার ভোর ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ৯ বাংলাদেশিকে পুশব্যাকের ঘটনা ঘটে। এ সময় টহলরত বিজিবি জোয়ানরা তাদেরকে আটক করে। পরে বেলা ১২টায় আটককৃতদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামের নাগরিক বলে জানা গেছে। জিবি জানায়, শুক্রবার আনুমানিক ভোর ৫টায় দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ৯ বাংলাদেশিকে পুশব্যাক করার সময় টহলরত বিজিবি জোয়ানরা তাদেরকে আটক করে। পরে বেলা ১২টায় তাদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব টাইমনিউজবিডিকে জানান, আটককৃতরা গত বছরের অক্টোবর মাসে যশোর পুটিখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে চাকুরি করার উদ্দেশ্যে ভারতের মুম্বাই শহরে যায়। একমাস পর ওই দেশের গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে। ৩ মাস মুম্বাই কারাগারে কারাভোগের পর বৃহস্পতিবার সকালে মুক্তি পেলে বিএসএফ তাদেরকে পুশব্যাক করে।
আটককৃতদের দুপুর ২টায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর