[b]ঢাকা: [/b]বিরোধীদলীয় নেতার পুলিশ প্রোটকল গাড়ি ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
১১ দিন পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার বাসার সামনে এসে পুলিশের গাড়ি দাঁড়ায়।
এরপর গাড়ি থেকে নেমেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।
গত ২৮ ডিসেম্বর রাতে খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশ প্রটোকলের গাড়ি সরিয়ে নেয়া হয়েছিল।
দলের একটি সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তায় আনসার চাওয়া হয়েছে। চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা আবদুল মজিদ আনসার সদর দপ্তরে আবেদন করেছেন।
শ্রেণীহীন
প্রটোকল ফিরে পেলেন খালেদা
ঢাকা: বিরোধীদলীয় নেতার পুলিশ প্রোটকল গাড়ি ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১ দিন পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার বাসার সামনে এসে পুলিশের গাড়ি দাঁড়ায়।





