খুলনার পাইকগাছায় স্ত্রী ও ৭ বছরের ছেলেকে হত্যার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন দীপংকর দাস (৫৪) নামে এক ব্যক্তি।
মঙ্গলবার সকালে উপজেলার সলুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, অনিমা দাস (৩২) ও ছেলে সজীব দাস (৭)। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন দীপংকর।
গ্রামবাসীরা জানিয়েছে, রাতে ধারালো অস্ত্র দিয়ে দীপংকর তার শিশু-সন্তান ও স্ত্রীকে জবাই করে হত্যা করে। পরে নিজেও কীটনাশক পান করে উঠানে পড়ে ছিলেন।
ভোরের দিকে প্রতিবেশীরা তাকে অসুস্থ মনে করে এগিয়ে আসে এবং পরে সেখানে রক্তের দাগ দেখে পুলিশে খবর দেয়। পুলিশের হেফাজতে দীপংকরের চিকিৎসা চলছে।
অর্থনৈতিক দুরবস্থা এবং হতাশা থেকে দীপংকর তার স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
খুলনার পাইকগাছায় স্ত্রী ও ৭ বছরের ছেলেকে হত্যার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন দীপংকর দাস (৫৪) নামে এক ব্যক্তি।





