পঞ্চম দফা উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাবের কাছে নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী কার্যত নিষ্ক্রীয় ছিল বলে উল্লেখ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা 'ব্রতী'। ফলে তৃতীয় ও চতুর্থ দফার মতো পঞ্চম দফার নির্বাচনে অনিয়মের পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্র দখল ও জাল ভোটের হার বেড়েছে।
ভোট গ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় সংস্থাটির পাঠানো প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল,প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা,অভিযোগ,পাল্টা অভিযোগ ও প্রার্থীদের বর্জনের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে।
চুয়াডাঙ্গা,টাঙ্গাইল ও নরসিংদীর ৮টি উপজেলায় ৭১জন পর্যবেক্ষকের পর্যবেক্ষণ পতিবেদনে বলা হয়,পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকলেও তারা এন্টেদেরকে বের করে দেয়া এবং জাল ভোট ঠেকাতে পারেনি। প্রতিবেদন অনুসারে পর্যবেক্ষণকৃত আট উপজেলায় ৫২-৫৭ ভাগ ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]