ঋণখেলাপি মামলায় চট্টগ্রামের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদাসের (এমইবি গ্রুপ) কর্ণধার ও নগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলমসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আদালত পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ জানান, চেক প্রতারণার মাধ্যমে ঋণখেলাপিতে পরিণত হওয়ার একটি মামলায় এমইবি গ্রুপের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের দিন নির্ধারিত ছিল। আসামিদের হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ দিলেও তারা হাজির ছিলেন না। আদালত অভিযোগ গঠন করে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন- মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী কামরুন নাহার, তার ভাই ও একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূরুল আবছার ও তার স্ত্রী তাহমিনা বেগম এবং আরেক ভাই ও একই প্রতিষ্ঠানের পরিচালক নূরুল আলম।
দু’ভাইয়ের স্ত্রী এমইবি গ্রুপের অন্যতম পরিচালক। একই মামলায় পরিচালক হিসেবে শামসুল আলমের মা জয়নাব বেগম আসামি থাকলেও মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বিএনপি নেতাসহ পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা
ঋণখেলাপি মামলায় চট্টগ্রামের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদাসের (এমইবি গ্রুপ) কর্ণধার ও নগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলমসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।





