প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রীর ছেলে আপনাদের শুধু বিদ্যুতের খাম্বা দিয়েছে। তারা আপনাদের বিদ্যুৎ দিতে পারেনি। তাদের খাম্বা এখনো রাস্তার পাশে পড়ে আছে।
শুক্রবার বিকালে সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, বিদ্যুৎ খাতে বর্তমান সরকার অভাবনীয় সফলতা অর্জন করেছে।
তিনি বলেন, ১৯৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের সাঁড়িতে পৌঁছাবে। '৪১ নয়, তার আগেই লক্ষ্যে পৌঁছাবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। অন্যরা আসলে দেশের উন্নয়ন হয় না। তারা ব্যক্তির উন্নয়ন করে।
টি-টোয়েন্টি খেলা চলাকালে সিলেট স্টেডিয়ামে একসময় খেলা দেখার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর/এমআর[/b]