লালমনিরহাটের সুকান দীঘি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এ জারি করা হয়।
বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি বহাল থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুল হুদা  জানান,  কোন পক্ষই স্বঘোষিত কর্মসূচি পালন থেকে সড়ে না আসায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]