কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি সদস্যের লাঠির আঘাতে সহিদার রহমান নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বালারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সহিদার রহমান কুরুষা-ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে পাশের বালারহাট বাজারে যাওয়ার সময় বিজিবি সদস্য জালাল উদ্দিন তার গতি রোধ করে শরীর তল্লাশি করে।
এ সময় উভয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায় বিজিবি সদস্য তার হাতে থাকা লাঠি দিয়ে সহিদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার বারাইটারী গ্রামের শহর গাজীর পুত্র বলে জানা গেছে।
শ্রেণীহীন
বিজিবির লাঠির আঘাতে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি সদস্যের লাঠির আঘাতে সহিদার রহমান নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সহিদার রহমান কুরুষা-ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে





