নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি দোকান, গোডাউন, ২টি বসত ঘর, নগদ টাকা সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।
বুধবার সকাল ৬ টায় ডোমার উপজেলার চিলাহাটি রেলগেট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকানদার মোঃ ওহাবুল ইসলাম জানান, রেলগেট সংলগ্ন ফরহাদ হোসেনের বাড়ীর উপর দিয়ে যাওয়া ১১ হাজার কেভি বিদ্যুতের তার ছিড়ে পরলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
তিনি জানান, তার নিজের কম্পিউটারের দোকান আগুনে পুড়ে গেছে। ডোমার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, আগুনে ২০টি দোকান ২টি গোডাউন ও ২টি বসত ঘড় পুড়ে ছাই হয়ে যায়। ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশর মাষ্টার মোঃ ফসিউদ্দিন সর্দার অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]