ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকাগামী মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস ট্রেন এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস বিভিন্ন ষ্টেশনে আটকা পড়েছে। ঘটনার এক ঘন্টা পর আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
আখাউড়া রেল থানার ওসি সায়েদুল ইসলাম জানান উদ্ধার কাজ চলছে।
ব্রাহ্মণবাড়িয়া,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ