ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নাটোরের সিংড়া-চৌগ্রাম সড়কের স্থাপনদীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংড়া-চৌগ্রাম সড়কের স্থাপনদীঘি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে একটি নির্জন স্থানে বসে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো হাঁসুয়া ও ছোঁরা উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে সিংড়া থানায় অস্ত্র ও ডাকাতি আইনে কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নাটোরে ডাকাত সন্দেহে ৭ জনকে আটক
ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নাটোরের সিংড়া-চৌগ্রাম সড়কের স্থাপনদীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়





