টাঙ্গাইলে বাস চাপায় মোটর সাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টায়  ভূঞাপুর উপজেলার শিয়ালখোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মায়া বেগম (২৫) ও ছেলে মিরাজ (২)। তিনি ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের জুয়েলের স্ত্রী। এ ঘটনায় মোটর সাইকেল চালক নিহতের স্বামী জুয়েল গুরুতর আহত হয়েছেন।
ভূঞাপুর থানার অফিসার ইন চার্জ ( ওসি ) মোঃ হারেচ আলী মিঞা জানান,দুপুরে জুয়েল তার ২ বছরের শিশু পুত্র সহ স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে ভূঞাপুর যাচ্ছিলেন। এসময় উপজেলার শিয়ালখোল এলাকায় পৌছলে তারাকান্দিগামী একটি যাত্রীবাহি বাসা তাদের পিছন থেকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই জুয়েলের স্ত্রী মায়া বেগম নিহত ও হাসপাতালে নেয়ার পর তার ছেলে মিরাজের মৃত্যু হয়। এসময় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]