নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক ৩ র্যাব কর্মকর্তা সোমবার আদালতে আত্মসমর্পণ করতে চান বলে জানা গেছে।
গত রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করা হয়। আবেদনের প্রাথমিক শুনানির পর রুল জারির পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি ওই তিন সাবেক র্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর যাতে সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সে বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্বান্ত অনুযায়ী গ্রেপ্তার এড়াতে সাবেক তিন র্যাব কর্মকর্তা আদালতে আত্মসমপর্ণ করবেন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমনিউজবিডিকে বলেন, চাকরিচ্যুত ৩ র্যাব কর্মকর্তাকে সরাসরি গ্রেপ্তার না করে সোমবার আদালতে স্ব-শরীরে হাজির করা হবে। গ্রেফতার নয় আদালতে আত্মসমর্পণ করবেন বলেও ওই ৩ র্যাব কর্মকর্তা আবেদন করেছেন।
হাইকোর্টের আদেশে বলা হয়, চাকরিচ্যুত ওই তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি বা অন্য কোনো বিশেষ আইনে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করতে হবে।
সুপ্রিম কোর্টের ফৌজদারি বিবিধ শাখার সুপারিটেনডেন্ট মোহাম্মদ হোসেন মিয়া রোববার রাতে ফ্যাক্সযোগে হাইকোর্টের দেয়া আদেশ পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ে পাঠান।
ওই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করার জন্য আইজিপিকে নির্দেশ দেয়া হয়। ইতোমধ্যে গ্রেফতারের আদেশ নামার কপি নারায়ণগঞ্জ পুলিশের কাছে পৌঁছেছে।
র্যাবের ৩ চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- র্যাব-১১ এর সাবেক অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা। তাদেরকে গত ৬ মে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
কাউন্সিলর নূর হোসেন ও তার সহযোগীদের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে র্যাব সদস্যরা তার জামাতাসহ সাতজনকে অপহরণের পর হত্যা করেছে বলে নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক শাস্তি হিসেবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহরণের শিকার হন। পরে ৩০ এপ্রিল ছয়জন এবং পরদিন আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের আগের দিন তারেক সাঈদকে র্যাব-১১ এর অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে সেনাবাহিনীতে পাঠানো হয়েছিল।
[b]ঢাকা, জেইউ, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
শ্রেণীহীন
আত্মসমর্পণ করতে চান অভিযুক্ত র্যাবের সাবেক ৩ কর্তা
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক ৩ র্যাব কর্মকর্তা সোমবার আদালতে আত্মসমর্পণ করতে চান বলে জানা





