নীলফামারী জেলার ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম বিউটি খাতুন (৪৫) বলে জানা যায়।
শনিবার সকালে উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানা বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিউটি একই গ্রামের মো. আব্দুর রউফের স্ত্রী ।
এলাকাবাসীরা জানিয়েছে, শুক্রবার রাতের কোনো এক সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি ভোল্টের তার ছিঁড়ে বিউটির বাড়ির সামনে পড়ে যায় । সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলে সেই তারে জড়িয়ে বিউটির মৃত্যু হয়।
ডোমার পল্লী বিদ্যুতের এজিএম মো. কাওছার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
[b]নীলফামারী, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]





