মেহেরপুরে ছিনতাইকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে নছিমনের দুই যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুর রশিদ (৫৮) ও তাহাজ উদ্দীন (৪৮)। আহতদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদরের যাদবপুর সড়কের গোরস্থানের কাছে এ ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তাহাজ উদ্দীন জানান, মেহেরপুর থেকে রোগী দেখে নছিমনযোগে বাড়ি ফিরছিলেন। নছিমনটি যাদবপুর গোরস্থান এলাকায় এলে ১৫/২০ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় যাত্রীরা প্রতিবাদ করলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে ৪টি ককটেল ছুড়ে পালিয়ে যায়।
ছিনতাইকারীদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে আব্দুর রশিদ ও তাহাজ উদ্দীন আহত হন।
এব্যাপারে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হামলার পর পুলিশের একটি দল ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অভিযান শুরু করেছে।[b]
ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম)// জে ইউ / জিই[/b]
শ্রেণীহীন
মেহেরপুরে ছিনতাইকারীদের নিক্ষিপ্ত ককটেলে আহত ২
মেহেরপুরে ছিনতাইকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে নছিমনের দুই যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুর রশিদ (৫৮) ও তাহাজ উদ্দীন (৪৮)। আহতদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক।





