[b]ঢাকা:[/b] নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি বলে মন্তব্য  করেছে স্থানীয় পর্যবেক্ষক ও বেসরকারি সংস্থা  ব্রতী।
আজ শুক্রবার  রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন,‌" নির্বাচন কমিশন নির্বাহী ক্ষমতাবলে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারে। কিন্তু তারা এটা করতে ব্যর্থ্য হয়েছে।"
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এবং প্রশাসন ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ্য হয়েছে। এবারের নির্বাচনে পূর্বের নির্বাচনগুলোর চেয়ে কম ভোট পড়েছে।
নির্বাচন কেন্দ্রীক সহিংসতার বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের দিন সহিংসতায় সারাদেশে ২১ জন নিহত হয়। এছাড়া ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সহিংসতায় কমপক্ষে ১৮০ জন নিহত হয়েছেন।