তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে,, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও সার্কের মহাসচিব আহমেদ সালিম অভিনন্দন জানিয়েছেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপকসে অভিনন্দন জানিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ তুলে ধরেন।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বিবৃতিতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রশংসা করেন। পাশাপাশি বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
এ ছাড়া সার্কের মহাসচিব আহমেদ সালিমও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে আরো তিন দেশের অভিনন্দন
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে,, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও সার্কের মহাসচিব আহমেদ সালিম অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই জেলার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখের বয়স ৩৫ বছর।
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
















