[b]লক্ষ্মীপুর : [/b] রামগঞ্জ ও  রামগতি-কমলনগর আসনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম।  
লক্ষ্মীপুর-১  আসনে ভোট কেন্দ্র-৮১টি। ভোটর সংখ্যা ১লাখ ৮৫হাজার ৬শত ৬৯।
লক্ষ্মীপুর-৪  আসনে ভোট কেন্দ্র ১০৯টি। ভোটার সংখ্যা ২লাখ ৬৬ হাজার ৭শত ২৬।

অপরদিকে লক্ষ্মীপুর-১ আসনের পানিওয়ালা উচ্চ বিদ্যালয়,কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,হরিচর প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর-৪ আসনের কমলনগর উপজেলার পশ্চিম চরলরেন্স মহিলা দাখিল মাদ্রাসাসহ ৪টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রাতে লক্ষ্মীপুর-১ আসনের ১১টি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ৪টি কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দূরবৃত্তরা। এসময় ব্যালট পেপার ছিলতাইসহ নির্বাচনী সামগ্রী পুড়ে যায়। এতে ৪টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা হুমায়ন কবির সত্যতা নিশ্চিত করেছেন।