[b]ঢাকা: [/b] কুড়িগ্রাম-৪ আসনের দুই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে  ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
রৌমারী,রাজিবপুর,উলিপুর ও চিলমারীর কিছু অংশ নিয়ে গঠিত এই আসনের রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ভোট হচ্ছে।
কুড়িগ্রামের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবিএম আজাদ বলেন,যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কেন্দ্রগুলোতে পুলিশ,র্যা ব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ব্যাপক সহিংসতায় এই আটটি আসনের পাঁচ শতাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। যার মধ্যে এই দুটি কেন্দ্রও ছিল।
গত ১৬ জানুয়ারি ৭ আসনে পুনঃভোট হয়ে গেলেও হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় কুড়িগ্রামের দুই কেন্দ্রের সেদিন ভোট হয়নি। সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সোমবার হাই কোর্টের ঐ আদেশ স্থগিত করে দিলে ভোটের বাধা কাটে।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি(টাইমনিউজবিডি)এসএইচ/এফএ[/b]