টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে (৪৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান,বিকালে গোলাম আজম বাইপাস এলাকায় তার ফার্নিচারের প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ৫ জন যুবক এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।
গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে যায়। ঢাকায় নেয়ার পথে মির্জাপুরে বিকাল সাড়ে ৪টায় গোলাম আজমের মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই আশরাফুল সাংবাদিকদের জানান,গোলাম আজমের শরীরে তিনটি গুলি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
গোলাম আজমকে গুলি করে হত্যা
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে (৪৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে





