নাটোরে  বনবেলঘড়িয়া এলাকায় ময়না হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। রাতেই পুলিশের টহল টিম লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।  
স্থানীয়  সূত্রে জানা যায়, নিহত ময়না একই এলাকার আব্দুল গফুরের ছেলে ও স্থানীয় একটি মুদি দোকানের কর্মচারী।
মঙ্গলবার রাতে ময়না হোসেন দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে জানান নাটোর থানার অফিসার ইন চার্জ (ওসি) আসলাম হোসেন। প্রাথমিকভাবে এই হত্যার কোন কারণ জানা যায়নি।
[b]নাটোর,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]