বিডিয়ার হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিয়ারের কতিপয় বিপথগামী সদস্যদের হাতে দেশের ৫৭  সেনা কর্মকর্তা নিহত হন। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া, ফাতেহা পাঠ করা হয়।
এ উপলক্ষে সকাল ৯: ১০ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, এরপর একে একে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, সরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন বাহীনির প্রধান, মেজর জেনারেল আজিজ আহমদ শহীদদের করব স্থানে পুষ্পস্তব অর্পনের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ শহীদদের কবরে পুষ্পর্পণ করেন। এরপর পুষ্পর্পণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
পুষ্পস্তাবক অর্পণ শেষে শহীদদের সম্মান প্রদর্শনের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় ইউনিফরম পরিহিতগণ স্যালুট প্রদান করেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও সকালে সেনানিবাসেন কেন্দ্রীয় মসজিদে কোরআন খতমের ব্যবস্থা করা হয় এবং মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্যগণ এবং সশস্ত্র বাহীনির  পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিয়ার হত্যাকাণ্ডে  শহীদ কর্ণেল কুদরতের পিতা হাবিবুর রহমান ২৫ ফেব্রুয়ারি দিনটিকে সেনা শহীদ দিবস করার জন্য দাবি জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ [/b]