সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান আনিচ ও বিদ্রোহী প্রার্থী শফিউল আযম লেলিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তাকে আটক করা হয়।
শ্যামনগর থানার ওসি ছগির মিঞা জানান, মিজানকে ঘটনাস্থল থেকে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম আটক করেছে।
তবে, এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাতক্ষীর, ২৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ
শ্রেণীহীন
সাতক্ষীরায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আটক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।