[b]ব্রাহ্মণবাড়ীয়া: [/b]ব্রাহ্মণবাড়ীয়া জেলায় হরতাল ও অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়,হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় সদর,আশুগঞ্জ, সরাইল,নাসিরনগর,কসবা,নবীনগর,আখাউড়া ও বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও প্রতি রাতেই যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।
ব্রাহ্মণবাড়ীয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হক জানান, হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগ ও বিভিন্ন মামলায় বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।