ব্রাহ্মণবাড়িয়ায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। জানা যায় তার নাম মঙ্গল মিয়া (৪০)।
শনিবার সকালে জেলা সাভার ষ্টেশনের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি নবীনগর উপজেলায়। সে জেলা শহরের পূনিয়টে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরের একাধিক স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, ভোররাতে ওই এলাকার বালুমহলে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিল মঙ্গলমিয়া। এ সময় কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
এ বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রব জানান, নৈশ প্রহরী মঙ্গলমিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
[b]ব্রাহ্মণবাড়িয়া,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]
শ্রেণীহীন
নৈশ প্রহরীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। জানা যায় তার নাম মঙ্গল মিয়া (৪০)। শনিবার সকালে জেলা সাভার ষ্টেশনের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নবীনগর উপজেলায়। সে জেলা শহরের পূনিয়টে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।





