বেনাপোলে ফেনসিডিল,মদ ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে বুধবার রাত আনুমানিক ৯টার সময় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- যশোর জেলগেট এলাকার শাহজানের ছেলে শাহরিয়ার হোসেন (২০) ও একই এলাকার লিয়াকতের ছেলে আল-আমিন (২৪)।
২৬ বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের ইনচার্জ সুবেদার রফিকুল ইসলাম  জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি। ভারত থেকে মাদকের একটি বড় চালান পুটখালী সীমান্ত দিয়ে ভবারবেড় গ্রাম হয়ে যশোরে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভবারবেড় গ্রাম এলাকায় অবস্থান নেন। তখন শাহরিয়ার ও আল-আমিন মোটরসাইকেল চালিয়ে যাওয়া সময় তাদের আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাদের মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে ১৯৭ বোতল ফেনসিডিল,৪ বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আটক ২জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
[b]ঢাকা, এমআর, ২৯ (টাইমনিউজবিডি.কম)[/b]