সাতক্ষীরার তালায় স্ত্রী রিক্তা পারভীনকে (২৫) শ্বাসরোধে হত্যা করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মাদকাসক্ত স্বামী। তার নাম মফিজুল ইসলাম বলে
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,মফিজুল ইসলাম তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বাসিন্দা।
এদিকে, বিষপান করে আত্মহত্যার চেষ্টাকারী মফিজুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় তালা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিক্তা পারভীনের বাবা রফিকুল গাজী  জানান, প্রায় ৫ বছর আগে রিক্তাকে বিয়ে দেওয়া হয় শ্রীমন্তকাটি গ্রামের ইরফান মোড়লের ছেলে মফিজুল ইসলামের সঙ্গে। বিয়ের কিছুদিন পর জানা যায় মফিজুল মাদকাসক্ত। এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তান হয়।
মাদকাসক্ত মফিজুল কিছুদিন পরপরই রিক্তাকে যৌতুকের জন্য মারধর করত। মেয়ের সুখের কথা চিন্তা করে তাকে কয়েক দফা টাকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে মফিজুল নেশা করে এসে রিক্তাকে ব্যাপক মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে। পরে মফিজুল নিজেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। তিনি তার মেয়ের হত্যার বিচার চান।
[b]
ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]