মাগুরায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  কামাল মিয়া (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাগুরা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম.এ. হাসেম খান জানান, মঙ্গলবার রাতে সোহাগ ও কোহিনুর পরিবহন নামের দুটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সোহাগ পরিবহনের যাত্রী কামাল মিয়াকে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। পরে কোহিনুর পরিবহনে তল্লাশি করে ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]