ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যার ঘটনায় বিএনপি নেতা মহতাব উদ্দিন মিনাজ চৌধুরীকে প্রধান এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী মডেল থানায় এ মামলা করেন।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিএনএ পরীক্ষার পর রাত সাড়ে ১১টার দিকে একরামের মৃতদেহ তার শহরের মাস্টারপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়েছে।
একরামুল হকের প্রথম জানাজা বুধবার সকাল ১০টায় শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। এ জানাজায় অংশ নেবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুর ২টায় ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে দ্বিতীয় এবং বিকেলে পৈত্রিক বাড়ি উপজেলার বন্দুয়ার দৌলতপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে তার ব্যবহৃত প্রাডো জিপে প্রথমে গুলি করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় গাড়িচালক মামুনসহ (৩০) চারজন গুরুতর আহত হন। তারা হলেন- ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহি উদ্দিন সামু (৬০), দৈনিক ফেনী প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মহিবুবুল্লাহ ফরহাদ (৩২) ও দেলোয়ার হোসেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
একরাম হত্যায় বিএনপি নেতাসহ আসামি ২০
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যার ঘটনায় বিএনপি নেতা মহতাব উদ্দিন মিনাজ চৌধুরীকে প্রধান এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ, বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক সিঙ্গাপুর প্রবাসীর মাছের খামার ভাঙচুর ও লুটপাটের পর বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামেবি ভিসিকে ‘মব’ করে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ‘মব’ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আব্দুস সালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির স্থগিত কমিটির সহসভাপতি।
















