রাজধানীতে পুরাতন ট্যাক্সিক্যাব চালু করার আশ্বাস দিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পুরাতন ট্যাক্সিক্যাবের বিপরীতে নতুন ট্যাক্সিক্যাব প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে।
রোববার সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর ট্যাক্সিক্যাব মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভায় তিনি এ আশ্বাস দেন।
এসময় ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন,যানজট নিরসনে সরকারের সহযোগিতা পেলে কমিউনিটি পুলিশিং পদ্ধতির মাধ্যমে যানজট দূর করা যায়। তারা বলেন, ট্যাক্সিক্যাব চালক নিয়োগে চালক ইউনিয়নের মাধ্যমে নিয়োগপত্র দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দেন তারা।
সংগঠনটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী,সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান,মহানগর যুবলীগ (উত্তর)’র সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। সভা পরিচালনা করেন ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ ওবায়দুল হক (ওবায়েদ)।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
পুরাতন ট্যাক্সিক্যাব চালু হবে: নৌমন্ত্রী
রাজধানীতে পুরাতন ট্যাক্সিক্যাব চালু করার আশ্বাস দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। একই সঙ্গে পুরাতন ট্যাক্সিক্যাবের বিপরীতে প্রতিস্থাপনের ব্যবস্থা করার কথাও বলেছেন মন্ত্রী





