ভারতের পশ্চিশাঞ্চলীয় শহর গোয়ায় নিমার্ণাধীণ এক ভবনে ধস হয়েছে। এ ঘটনায় ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের দিকে এই ধসের ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তারা জানান,  গোয়ার দক্ষিণের এই পর্যটন এলাকার ওই ভবনে ৪০ জন দিনমজুর কাজ করতেন। আহত অপর ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, এ ঘটনায় ১৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে। একমাত্র সৃষ্টিকর্তাই তাদের রক্ষা করতে পারেন।