চালের বাজার সহনশীল ও দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাগুরা জেলার চার উপজেলায় সোমবার থেকে নায্যমূল্যে খেলারা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে।
বোরো উঠা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন, মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা সদর শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় ছয়জন করে ২৪ জন এবং পৌর এলাকায় নয় জন মোট ৩৩ জন ডিলার চাল বিক্রি করতে পারবেন।
জেলা সদরের ডিলাররা প্রতিদিন এক টন ও উপজেলায় দেড় টন করে চাল বিক্রি করতে পারবেন।
ডিলাররা ২২ টাকা ৫০ পয়সা দরে চাল কিনে বিক্রি করবেন প্রতি কেজি ২৫ টাকা দরে। প্রতিদিন মাথাপিছু তিন কেজি চাল কিনতে পারবেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]