[b]লালমনিরহাট:[/b] সদর উপজেলার আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পোলিং অফিসারের দায়িত্ব পাওয়া হাফিজুর রহমান নামে এক পোলিং অপিসারকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার জেলার চওড়াডাঙ্গী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত হাফিজুর রহমান নির্বাচনী সামগ্রী নেয়ার জন্য দুপুরে নিজ বাড়ি উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে চওড়াডাঙ্গী ব্রিজের কাছে পৌঁছালে একদল দুর্বত্ত তাকে হকস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। তিনি ওই হাসপাতালের ৮নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবিউর রহমান জানান, হাফিজুর রহমান নামের একজন শনিবার লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।





