কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত ২ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড প্রদান করেছে। এছাড়া একই সময়ে এক মাদক সেবনকারীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পৌরসভার পালপাড়া ব্রীজের নিকট অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ পালপাড়া মহল্লার আবু সুফিয়ানের ছেলে সুমন এবং ৫শ’ গ্রাম গাঁজাসহ পৌরসভার ৬ ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে আব্দুস সালাম ও মাদক সেবী ওয়াবদা মহল্লার আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিমকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ এর ১ টেবিলের ৭(ক) ধারায় মাদক ব্যবসায়ী সুমনকে ১ বছরের সশ্রম ও আব্দুস সালামকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপর ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ এর ২৬ ধারায় মাদকসেবনকারী রেজাউল করিমের ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। এ সময়ে মিরপুর থানার এসআই শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
[b]কুষ্টিয়া, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়া’র মিরপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত ২ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড প্রদান করেছে। এছাড়া একই সময়ে এক মাদক সেবনকারীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পৌরসভার পালপাড়া ব্রীজের নিকট অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাস





