আত্মসমর্পন করলেন লক্ষ্মীপুরে মুন্না বাহিনীর প্রধান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না ওরফে পিচ্চি মুন্না।
মঙ্গলবার দুপুর দেড়টায় লক্ষ্মীপুর সদর থানায় তিনি আত্মসমর্পণ করেন। এ সময় একটি একে-২২ রাইফেল, ১৯৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জমা দেন।
তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই মাহে আলম বলেন, দুপুরে মুন্না বাহিনীর প্রধান নিজাম উদ্দিন মুন্না একটি কালো ব্যাগ নিয়ে থানায় প্রবেশ করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ব্যাগে থাকা আমেরিকার তৈরি একে-২২ রাইফেল ও গুলি তাদের হাতে তুলে দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মুন্নার বিরুদ্ধে দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে ওইসব মামলায় গ্রেফতার দেখানো হবে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তার অস্ত্র ভাণ্ডারে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে।
জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, রোববার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়াতে দুটি হত্যাকাণ্ড ঘটে। এর পর পুলিশ অভিযান শুরু করে। এতে ছাত্রলীগ নেতা ও মুন্না বাহিনীর প্রধান কোনঠাসা হয়ে আত্মরক্ষার্থে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
স্থানীয় সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্নার একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বাহিনীতে অর্ধশতাধিক সদস্য এবং বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। তিনি হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের ছোট ভাই মো. মনির হোসেনসহ দু’টি হত্যা এবং চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি। কয়েকদিন আগে মুন্না সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নেন বলে জানান। এ সময় স্বাভাবিক জীবনে ফিরে আসারও ঘোষণা দেন তিনি।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
একে-২২ রাইফেল নিয়ে ছাত্রলীগ নেতার আত্মসমর্পন
আত্মসমর্পন করলেন লক্ষ্মীপুরে মুন্না বাহিনীর প্রধান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না ওরফে পিচ্চি মুন্না। মঙ্গলবার দুপুর দেড়টায় লক্ষ্মীপুর সদর থানায় তিনি আত্মসমর্পণ করেন। এ সময় একটি একে-২২ রাইফেল, ১৯৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন জমা দেন





