চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে অনেকে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন সময়ে সহিংস ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সদর থানার ওসি) জসিম উদ্দিন জানান, রাতে সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান সংশ্লিষ্ট উপজেলায় ৩৫ জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, নাশকতার আশঙ্কায় রাতে এই উপজেলায় ৫ জনকে আটক করা হয়েছে।
নাচোল থানার ওসি সানাউল হক ২ জনকে আটক করার কথা জানিয়েছেন।
ভোলাহাটে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এস এম আবু ফরহাদ।
আটক ৫৩ জনকে সংশ্লিষ্ট থানা হাজতে রাখা হয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জামায়াতের ৫৩ নেতাকর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে অনেকে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন সময়ে সহিংস





